পড়া হয়েছে: 66
চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির প্রার্থী জসিম উদ্দীন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৮ মিনিটে তিনি উত্তর গাছবাড়িয়া বশরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারা দেশে একযোগে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এবার সংসদের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর–৩ আসনের এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে সেখানে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






