চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের গরিবারঝিলের কৃতী সন্তান মোহাম্মদ দিদার হোসেন।
ক্লাবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিভাগ প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন. গভর্নিং বডির মহাসচিব শওকত আজম খাঁজা। এছাড়া কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সৈয়দ সাহাব উদ্দিন শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন (দিপ্তী)।
নতুন দায়িত্ব প্রসঙ্গে দিদার হোসেন বলেন, ‘চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব হলো দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তর ও ঐতিহ্যবাহী একটি ক্লাব। এই ক্রীড়া ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। এই ক্লাবের দায়িত্ব পালনে সর্বোচ্চ অগ্রাধিকার ও আন্তরিকতা দিয়ে পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করবো। অত্র ক্লাবের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে উন্নয়নমূখী কাজ করতে আমার সবটুকু উজাড় করে দিয়ে চেষ্টা করবো।
তাঁর এ অর্জনে সাতকানিয়া ও সদর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এসএ






