পড়া হয়েছে: 43
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ফলাফল বিপর্যয় ঘটেছে। চট্টগ্রামে এবার পাশের হার মাত্র ৫৯.৪৮ শতাংশ।
এবারও পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছাত্রীরা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাশের হার ৬৬.৬৮ শতাংশ। আর ছাত্রদের পাশের পার ৫৭.৮৬ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে ছাত্রীরা। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তাদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।

এবার পরীক্ষায় পাশ করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। তাদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন ছাত্রী এবং ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন ছাত্র।
আজ সোমবার সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





