চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া নতুন প্রক্টর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক ড. মো. কামরুল হোসেন চলতি বছরের ৩১ মার্চ থেকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়ে চিঠি জারি করা হয়েছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, এতদিন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন প্রক্টর হিসেবে নতুন দায়িত্ব পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সুন্দর একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে চাই।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top