চট্টগ্রাম বন্দরে ভিড়ল ফার্নেস অয়েল ও অকটেনবাহী দুই জাহাজ

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের জ্বালানি চাহিদা মেটাতে নতুন করে ফার্নেস অয়েল ও অকটেনবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের একটি জাহাজ পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙর করে। জাহাজটিতে রয়েছে প্রায় ২৫ হাজার টন ফার্নেস অয়েল। এর আগে বুধবার রাতে মালয়েশিয়া থেকে আসা জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

অন্যদিকে, একই সময়ে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের আরেকটি জাহাজও ডলফিন জেটিতে ভিড়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, এসব জ্বালানি আমদানি দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top