পড়া হয়েছে: 49
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের করা ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান অভিযুক্ত মো. ইউনুসকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার (১ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর সুধারাম থানার হাজিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইউনুস ভোলা সদর উপজেলার কোরালিয়া গ্রামের বাসিন্দা এবং আমির হোসেনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতে অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





