চট্টগ্রামে বড় বড় শিল্পগ্রুপগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কেন?
টক শো

চাটগাঁ নিউজ ডেস্ক: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। যাকে বলা হয়ে থাকে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। কারণ এখানেই রয়েছে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর যেটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের মূল প্রবেশদ্বার। দেশের অধিকাংশ কনটেইনার ও আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্য এই বন্দর দিয়ে পরিচালিত হয়।

আর এই বন্দরকে ঘিরে চট্টগ্রামে গড়ে উঠেছে শিল্প কারখানা, সৃষ্টি হয়েছে কর্মসংস্থান এবং চাঙ্গা হয়েছে বাংলাদেশের অর্থনীতি। আর এই অর্থনীতি চাঙ্গা করার পেছনে চট্টগ্রামের যেসব শিল্পগ্রুপ অবদান রেখেছে ধীরে ধীরে ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে ঠেকেছে এসব শিল্পগ্রুপ। যার সর্বশেষ পরিণতি এস. আলম গ্রুপ!

কেন এমন পরিণতি? কার ভুলে কাদের কারণে এসব শিল্পগ্রুপ আজ ধ্বংসের মুখোমুখি তা নিয়ে সিপ্লাস ও চাটগাঁ নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপুর সঞ্চালনায় আলোচনা করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক মোরশেদ আরিফ চৌধুরী।

আলোচনায় তিনি তুলে ধরেছেন শিল্পগ্রুপগুলোর ভুল, ব্যাংকের সঠিক তদারকির অভাব এবং সংকট মোকাবেলায় সরকার ও সংশ্লিষ্টদের করণীয়।

বিস্তারিত সিপ্লাস টিভিতে……

 

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top