চাটগাঁ নিউজ ডেস্ক : দীর্ঘ ১ বছর ৭ মাস পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাই পুনরায় ফ্লাইট চালু করেছে।
বুধবার (১ এপ্রিল) ফ্লাই দুবাই চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিতভাবে প্রতিদিন একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
সকাল পৌনে নয়টায় ফ্লাই দুবাইর ফ্লাইট FZ563 দুবাই থেকে শাহ আমানতে অবতরণ করে। পৌনে ১০টায় FZ564 ফ্লাইট যোগে চট্টগ্রাম থেকে দুবাইর উদ্দেশ্যে উড্ডয়ন করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, ২০২৪ সালের ৩১ আগস্ট ফ্লাই দুবাই সর্বশেষ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করেছিল।
নতুনভাবে ফ্লাই দুবাই যুক্ত হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে আগমনী ও বহির্গমন মিলিয়ে ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাড়ছে।
চাটগাঁ নিউজ/এসএ





