চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২২০ জনে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩ জনের মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ৬৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন ভর্তি হয়েছেন।
এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ২৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৮ জন, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭ জন এবং চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৩ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলায় শনাক্ত ৩ হাজার ২২০ ডেঙ্গু রোগীর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৭২৪ জন।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে শনাক্ত হয়েছেন ৪৯৬ জন। এদিকে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯ জন, চমেকে ৪ জন এবং জেনারেল হাসপাতালে একজন মারা গেছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





