চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২ মার্চ) নগরের ষোলশহরে অবস্থিত এলজিইডি কার্যালয়ে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ।
তিনি জানান, হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় চলমান একাধিক উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর দাপ্তরিক নথি ও প্রয়োজনীয় কাগজপত্র তলব করা হয়েছে।
অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে অভিযোগ সংক্রান্ত বিষয়ে বক্তব্য গ্রহণ করে। প্রাপ্ত নথিপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও সম্পৃক্ততা নির্ধারণ করে কমিশনে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





