চট্টগ্রামের ১৬ আসনে ১৪টিতে বিএনপি, ২টিতে জামায়াত এগিয়ে

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে বিএনপির ও ২টিতে জামায়াতের প্রার্থী এগিয়ে আছেন। ভোটগ্রহণ শেষে কেন্দ্র ঘোষিত ফলাফলে এসব প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক একাংশ) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটাহাজারী ও চসিক একাংশ) আসনে বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চসিক একাংশ) আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং-হালিশহর) আসনে বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমেদ বিপুল ভোটে এগিয়ে আছেন বলে জানা গেছে।

অপরদিকে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জহিরুল ইসলাম এগিয়ে রয়েছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top