চট্টগ্রামের ১৬ আসনে ভোট পড়েছে ৩১ শতাংশ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরী ও জেলা মিলিয়ে ১৬টি সংসদীয় আসনে দুপুর ১২টা পর্যন্ত ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ জানান, চট্টগ্রাম-১ এবং চট্টগ্রাম-৭ আসনে ভোটারদের অংশগ্রহণ সর্বোচ্চ ৪৩ শতাংশ, চট্টগ্রাম-১৪ আসনে ৪৪ শতাংশ এবং চট্টগ্রাম-১৫ আসনে ৪৯ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম-১২ আসনে ভোটের হার রেকর্ড ৮৮ শতাংশে পৌঁছেছে।

বাকি আসনগুলোর ভোটগ্রহণের হার হলো— চট্টগ্রাম-২ আসনে ২২ শতাংশ, চট্টগ্রাম-৩ আসনে ৩৫ শতাংশ, চট্টগ্রাম-৪ আসনে ৩৮শতাংশ, চট্টগ্রাম-৫ আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৬ আসনে ৩০ শতাংশ, চট্টগ্রাম-৮ আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৯ আসনে ২৮ শতাংশ, চট্টগ্রাম-১০ আসনে ৩০ শতাংশ, চট্টগ্রাম-১১ আসনে ২৮ শতাংশ, চট্টগ্রাম-১৩ আসনে ৩৯ শতাংশ, চট্টগ্রাম-১৬ আসনে ৩৯ শতাংশ।

বশির আহমেদ আরও জানান, ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা এবং ভোট পরিচালনা স্বাভাবিকভাবে চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top