পড়া হয়েছে: 67
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত ডোবা থেকে তিনটি এলজি উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় তৈরী হয়েছে চাঞ্চল্য।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুবেলের বাড়ির ডোবা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পরিত্যক্ত ডোবার ভেতর এসব অস্ত্র মজুদের সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে বিশৃঙ্খলা তৈরী করতে অস্ত্রগুলো মজুদ করা হয়েছিল।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল বলেন, অভিযান চালিয়ে একটি সাদা রঙের শপিং ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি এলজি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্রগুলো ওই ডোবার পানির মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






