চট্টগ্রামের বর্ষবরণে থাকছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

চাটগাঁ নিউজ ডেস্ক: ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রামে বিভিন্ন বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এসব অনুষ্ঠানে যোগ দিতে তিনি সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছাবেন।

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উপলক্ষে তার দিনব্যাপী কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টায় তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজিত বর্ষবরণ র‌্যালিতে অংশ নেবেন।

সকাল ৯টায় তিনি ডিসি হিলে জেলা প্রশাসনের আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

এরপর সকাল ১০টায় সিআরবির শিরীষতলায় অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী।

এছাড়া বেলা ১টায় জোবরা গ্রামের বৌদ্ধ পল্লিতে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top