চট্টগ্রামের জন্য বরাদ্দ ২০০০ কোটি টাকার ফাইল অর্থ প্রতিমন্ত্রীর টেবিলে আটকা কেন?

চাটগাঁ নিউজ ডেস্ক: এলজিইডি কর্তৃক বাস্তবায়নের নিমিত্তে ‘চট্টগ্রাম ও কক্সবাজার’ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার ২ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে দিয়েছে। যেটি ধাপে ধাপে বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। যার মেয়াদকাল ধরা হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৯ সালের জুন মাস পর্যন্ত।

কিন্তু ২০২৫ সালের ২৪ নভেম্বর ‘চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির ডিপিপি অনুমোদন ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলীর নিকট প্রেরণ করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্পটির ডিপিপির ফাইল বর্তমানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর টেবিলে অদৃশ্য কারণে আটকে আছে। তবে কেন ফাইলটি আটকে আছে সেটিই এখন প্রশ্ন চট্টগ্রাম-কক্সবাজারের সচেতন মহলের।

বিস্তারিত সিপ্লাস টিভিতে………….

চাটগাঁ নিউজ/জেএইচ

 

Scroll to Top