চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিহত জিসানের পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। নিহতের বড় ভাই কায়ছার হামিদ বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে জিসানকে হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহতের পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে জিসানকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এদিকে জিসান হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জুবাইরুল/এমকেএন






