খাদ্যপণ্যে তেলাপোকা, অমিত ফুড প্রোডাক্টসকে জরিমানা ৩ লাখ

চাটগাঁ নিউজ ডেস্ক : খাদ্যপণ্যে তেলাপোকা, ইঁদুর ও বিভিন্ন পোকামাকড়ের বিচরণসহ নানা অভিযোগে অমিত ফুড প্রোডাক্টস নামের এক প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) পাহাড়তলী এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং পাহাড়তলী থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top