কোতোয়ালীতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ।

সোমবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আবরার খান নগরের কোতোয়ালী থানাধীন জামালখান লেইনের আসকারদিঘীর পাড় এলাকার বাসিন্দা। তিনি আজম খানের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর) এবং অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, মাদক সংক্রান্ত একটি মামলায় আবরার খানের বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা ছিল। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top