চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরের পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— মো. আলমগীর হোসেন প্রকাশ আলম (৩৬), মো. তসলিম (৩৯), মো. রাসেল (২২), আরাফাত হোসেন (২২), মো. আয়াত বাদশা (২২), মো. হাসান (২২) ও মো. হৃদয় (২১)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে চারটি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, একটি লাল-নীল হাতলযুক্ত ফোল্ডিং ছোরা, একটি লাল রঙের প্লাস্টিকের হাতল ও কভারযুক্ত স্টিলের ছোরা এবং একটি স্টিলের চেইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






