কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

চাটগাঁ নিউজ ডেস্ক: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়।

পরে যাচাই-বাছাই শেষে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময়ে তার স্ত্রীসহ স্বজনরা কারাগারে উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top