পড়া হয়েছে: 44
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জেটি ঘাট সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে স্থানীয় মাঝিরা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
নৌ-পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এমকেএন





