এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো আরো ২টি জাহাজ

চাটগাঁ নিউজ ডেস্ক: এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে আরো দুইটি জাহাজ। এছাড়া ৩টি গ্যাস বহনকারী জাহাজ বন্দরে নিকটেই অবস্থান করছে বলে জানা গেছে।

বিষটি নিশ্চিত করে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে এসেছে ‘ডিএল লিলি’।

ভারত থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস ক্যারেজ’। জাহাজ দুইটি বহির্নোঙরের চার্লি ও ব্রাবোতে অবস্থান করছে।

আজ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসার কথা রয়েছে ‘কংটং’। সোমবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসবে ‘পল’।

১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে দেশে ঢুকবে ‘মারান গ্যাস হাইড্রা’। ১৮ এপ্রিল আসবে এলএনজিবাহী ‘লবিটো’।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কাটাতে বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করছে সরকার।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top