চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সঙ্গে ‘বঙ্গবন্ধু ল টেম্পল’ চট্টগ্রাম পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষার্থীদের এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি অ্যাডভোকেট ড. মঈন, অ্যাডভোকেট আব্দুল আজিজ, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, শিক্ষার্থী ও সাংবাদিক মো. মাসুম চৌধুরী, ইসমাইল হোসেন মিলন, মো. ফখরুল ইসলাম, মো. মাঈন উদ্দিন, রিকি দাশ ও মো. জহিরুল ইসলামসহ অনেকে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আইনচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। শিক্ষার্থীরা তাদের চলমান কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন।
সংসদ সদস্য আবু সুফিয়ান শিক্ষার্থীদের এমন ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে আইন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং শিক্ষা ও আইন অঙ্গনে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





