একদিনে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেজনক হামে মোট সাত জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২১০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৪ হাজার ৫৭২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ১৯১ জন।

গত ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সাত জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫১১ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top