ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামি আটক

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক বন মামলার পলাতক সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি আবুল কালাম (৪০) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আবুল কালাম উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া শিয়াপাড়া গ্রামের মৃত নজির হোসেনের ছেলে।

রবিবার (১৭ মে) ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালামের বিরুদ্ধে একাধিক বন মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top