ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে ভোর রাতে একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে গেছে।
বুধবার (৪ মার্চ) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের লালশরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, লালশরিয়া পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পরিবার রমজানের সেহরি শেষ করে নামাজের জন্য অপেক্ষা করছিল। এসময় আজানের ঠিক আগ মুহূর্তে সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙে বাসায় ঢুকে পড়ে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তারা নগদ ৬ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা ডাকাতির খবর পেয়ে ঈদগাঁও থানার ওসিকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির বিষয়টি তদন্তাধীন, শিঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





