আমিরাত প্রতিনিধি: গাউছিয়া কমিটি বাংলাদেশ, রাজধানী আবুধাবি শাখার উদ্যোগে আজিমুশশান দাওয়াতে খায়ের কনফারেন্স–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাদে মাগরিব আবুধাবির ইলেকট্রা রোডের একটি হলরুমে গাউছে জামান হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.)-এর পবিত্র মাসিক ওরস শরীফ ও আজিমুশশান দাওয়াতে খায়ের কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেহমানে আলা হিসেবে তশরিফ আনেন আওলাদে রাসুল (সা.), রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মাদ্দা জিল্লুহুল আলী)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদা হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ হামেদ শাহ (মা.জি.আ.) ও সাহেবজাদা হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ মেহমুদ শাহ (মা.জি.আ.)।
এছাড়াও উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি মোহাম্মদ আজম খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মো. ওমর গনি, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, আবুধাবি শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আজিম উদ্দিন, উপদেষ্টা আলহাজ্ব উসমান আলী (সিআইপি), উপদেষ্টা আলহাজ্ব মফজল সওদাগর, সিনিয়র সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, মাওলানা মো. ইয়াকুব আলকাদেরীসহ ইউএই কেন্দ্রীয় কমিটি এবং আবুধাবি, মুসাফ্ফাহ ও সাবিয়া শাখাসহ আমিরাতের বিভিন্ন প্রাদেশিক শাখার নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি মো. আসলাম উদ্দিন হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. জিয়া উদ্দিন বাবলু।
বক্তব্যে আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ নিজ কর্মক্ষেত্র, জামেয়া, আনজুমান ও মানবতার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
পরিশেষে দেশ ও প্রবাসের সকল পীর ভাই-বোন এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন তিনি।
চাটগাঁ নিউজ/এমকেএন





