পড়া হয়েছে: 75
বিনোদন ডেস্ক: অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। অভিনেতার শ্বশুরবাড়ি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
কেন ইকরা আত্মহত্যা করেছেন সেই বিষয়ে কোনো তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে জানা গেছে, অভিনেতা জাহের আলভী বর্তমানে নেপালে আছেন। তিনিও খবর পেয়েছেন। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গণমাধ্যমে মুখ খোলেননি। ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





