আগ্রাবাদ এলাকায় ছিনতাই চক্রের মূলহোতা আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি ছিনতাই চক্রের অন্যতম সদস্য শাফায়েতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে নগরীর হালিশহর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাফায়েত ও তার সহযোগীরা মূলত আগ্রাবাদ এক্সেস রোড এবং আশপাশের এলাকায় ভ্যানচালক, গার্মেন্টস কর্মী ও অফিসগামী সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানাতো। সুযোগ বুঝে তারা তাদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।

এছাড়া, শাফায়েত তার সহযোগী বিজয় গংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানা গেছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত শাফায়েতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top