চাটগাঁ নিউজ ডেস্ক: জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের জন্য রবিবার (১৯ এপ্রিল) থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত চট্টগ্রাম শহর ও আশেপাশের বেশ কয়েকটা গ্রামে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিউবো চট্টগ্রামের জনসংযোগ বিভাগ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সঞ্চালন লাইন ও উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার (১৯ এপ্রিল) পটিয়া ও নগরীর কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত পটিয়ার কাগুজীপাড়া, ওখারা, আল্লাই, আমজুরহাট, জঙ্গলখাইন রোড, পেরলা, উজীরপুর, কৃষি স্কুল, নাইখাইনসহ আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
একই সময়ে মইজ্জারটেকসহ ইউনুস মার্কেট, নুরুল চেয়ারম্যান বাড়ি, বড় হাফেজ সাহেব বাড়ি, টোল প্লাজা, শাহসুফি মাজার, ধোপপোল এলাকা, মুসা ডাক্তার বাড়ি, ক্ষুইদ্দের টেক, বলির গোষ্ঠি, এইচটি ফ্যাশন, হায়দার আলী বাড়ি, টেক্কার স্কুল, নাজিমের বাড়ি, সোলমেট ফ্যাশন, জিলানী সিএনজি ও এর আশপাশের এলাকাও বিদ্যুৎবিহীন থাকবে।
এছাড়া সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোহরা সার্কিটের অনন্যা-১০, এবং মোহরা ১১ নং ফিডারের আওতাধীন বণিক পাড়া, পশ্চিম কুয়াইশ, ধুপ পোল, গোলাপের দোকান, পশ্চিম মোহরা, মধ্যম মোহরা, পুরাতন কালুরঘাট, মদুনাঘাট বাজার, রহমানিয়া সেতু, দক্ষিণ মাদার্শা, নজুমিয়া হাট,ভরাপুকুর পাড়, ব্রাহ্মণহাট, চিনার পোল, পূর্ব শিকার পুর, বাথুয়া, অনন্যা আবাসিক ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (২০ এপ্রিল ) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পটিয়ার শিকলবাহা থেকে মইজ্জ্যারটেক লাইনে মেরামতকাজ চলবে। এ সময় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৭টা হতে দুপুর ২টা পর্যন্ত মোহরা এবং পটিয়ার শাহমীরপুর থেকে মইজ্জ্যারটেক, উত্তর ও দক্ষিণ বুড়িশ্চর, টিন্ডলঘাটা, তালুকদারপাড়া, খালেকেরহাট এলাকায় লাইনে কাজ চলবে।
বিউবো জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। সংস্থাটি গ্রাহকদের বকেয়া বিল দ্রুত পরিশোধের অনুরোধ জানিয়েছে এবং সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





