পড়া হয়েছে: 74
চাটগাঁ নিউজ ডেস্ক: স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৪ এপ্রিল) রাত ৮ টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে বৈঠকের আলোচ্য সূচি কী কী সেটি তিনি উল্লেখ করেননি।
এর আগে গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটি সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ





