চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অপারেশন ‘এস- ড্রাইভের’ ১০ম দিনে ২২ ছিনতাইকারীসহ ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট।
মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত নগরীর ১৬টি অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বুধবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ১ মার্চ রাত ১২টা থেকে নগরীকে ১০ ভাগে বিভক্ত করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সিএমপির কর্মকর্তারা জানান, অপারেশন এস ড্রাইভে বুধবার বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছিনতাইকারী ২২ জন, চাঁদাবাজ ২ জন, মাদক ব্যবসায়ী ৩ জন, জুয়াড়ি ৬ জন ও কিশোর গ্যাংয়ের সদস্য ৯ জন। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেওয়া হয়েছে সিএমপি জনসংযোগ শাখা নিশ্চিত করেছেন।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ বলেন, গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংসহ ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





