চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ব্যস্ততম সড়ক অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক। যেটির করুণ দশা দেখার এখন কেউ নেই বললেই চলে। পাঁচ কিলোমিটারের সড়কটি এখন চরম দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙা কার্পেটিং এবং ধুলাবালির কারণে চলাচলে প্রায় অনুপোযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা। নষ্ট হচ্ছে যানবাহন।
জানা যায়, সড়কটি কেবল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনন্যা আবাসিক এলাকার প্রবেশপথ নয়, এটি হাটহাজারী, রাউজান এবং পার্বত্য রাঙামাটির বাসিন্দাদের নগরের সঙ্গে যোগাযোগের বিকল্প একটি মাধ্যম। এ সড়কের করুণ দশার সরাসরি শিকার অন্তত এক লাখ মানুষ, যার মধ্যে রয়েছেন হাজারো রোগী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা। একই সঙ্গে এই পথে চলাচলকারী ১০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
সড়কে নিত্য চলাচলকারীরা জানান, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আসন্ন বর্ষার আগেই সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানান স্থানীয়রা।
বিস্তারিত সিপ্লাস টিভিতে……………..
চাটগাঁ নিউজ/জেএইচ





