চাটগাঁ নিউজ ডেস্ক : হাটহাজারীর একটি পাম্পে তেল মজুদ থাকার পরও বিক্রি বন্ধ রাখায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন লতিফ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।
হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, শনিবার বিকালে পাম্পটিতে তেল বিক্রি বন্ধ রাখার বিষয়টি আমাদের নজরে আসে। রাতে সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে পাম্পটির রিজার্ভারে প্রায় ছয় হাজার লিটার অকটেনের মজুদ পেয়েছি। তার মধ্যে শনিবার তারা ডিপো থেকে চার হাজার লিটার অকটেন এনেছিল পাম্পে।
তিনি আরও বলেন, পাম্পে তেল মজুদ করে রাখার কোনো নিয়ম নেই। যতক্ষণ জ্বালানি থাকবে, ততক্ষণ তাদের বিক্রি করতে হবে। মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারা অনুযায়ীঅ এই অপরাধে পাম্পটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া। পাশাপাশি মজুদ শেষ না হওয়া পর্যন্ত অকটেন বিক্রি পুনরায় চালু করে দেওয়া হয়।
চাটগাঁ নিউজ/এসএ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





