চাটগাঁ নিউজ ডেস্ক: হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮০ শিশুর।
হামের উপসর্গে ছয় শিশুই ঢাকায় মারা গেছে। আর এক শিশু মারা গেছে বরিশালে।
আজ শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৮৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট মৃত্যু ৬৭৭।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯১ হাজার ৭৮৯শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ শিশুর। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৭৩৮ শিশু।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ৯০২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭১ হাজার ৯৭০ শিশু বাড়ি ফিরেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





