চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন থেকে নিরাপত্তরক্ষীর লাশ উদ্ধার!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সেখানে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম।

তিনি জানান, গতকাল রাতে ডরমিটেরিতে ঘুমিয়ে ছিলেন  নরেন ধর নামের ওই ব্যক্তি। সকাল বেলা খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করতে আসি। মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ সম্পর্কে হাসপাতালের চিকিৎকরা ভালো বলতে পারবেন।

এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ মিশনের সামনে পুলিশের তৎপরতা দেখে বিষয়টি তাদের নজরে আসে। এর কিছুক্ষণ পরই একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহটি বের করে নিয়ে যেতে দেখা যায়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top