পড়া হয়েছে: 45
চাটগাঁ নিউজ ডেস্ক : অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় আগ্রাবাদের কাচ্চি ডাইনকে ২০ হাজার ও লেমন গ্রাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে।
এছাড়া মোহরা এলাকায় পৃথক অভিযানে বাসি বার্গার ও মগলাই ডিপ ফ্রিজে রেখে বিক্রি, মেয়াদবিহীন দই বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মোহরা হোটেলকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায় সিজ্জলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
চাটগাঁ নিউজ/এসএ





