ঈদগাঁওয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুর দেড়টার দিকে ঈদগাঁও থানা পুলিশের একটি দল, এসআই মো. আজিমুল হকের নেতৃত্বে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় চাঞ্চল্যকর হাবিবুল হুদা চৌধুরী ওরফে ‘ভিসিআর কালু’ হত্যা মামলার পলাতক আসামি আনিসুর রহমান ওরফে বাবুল (৪৭)-কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ১৪ মার্চ ভিসিআর কালুকে হত্যা করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top