মিরসরাইয়ে র‍্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের বেলাল হোসেন (৩৫) এবং শুভপুর গ্রামের আব্দুল রাজ্জাক (৪৫)।

র‍্যাব সূত্র জানায়, কুমিল্লা থেকে চট্টগ্রামে বিপুল পরিমাণ গাঁজা আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে জোরারগঞ্জ থানার করেরহাট এলাকায় সায়মন ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

এ সময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান সেখানে পৌঁছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভেতরে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা তাদের আটক করে গাড়িটি তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top