হাদি হত্যার আসামিদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ফিলিপ সাংমা।

ভারতের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) জানায়, শুক্রবার (১৩ মার্চ) ও শনিবারের মধ্যবর্তী সময়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসটিএফ সূত্রে জানা গেছে, ফিলিপ সাংমা বাংলাদেশি নাগরিক। তিনি হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে তাকে এসটিএফের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top