মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটগাঁ নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসী চট্টগ্রামবাসীদের নিয়ে ইফতার মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া।

রবিবার (২ মার্চ) বিকেলে কুয়ালালামপুরের হাংতুয়াহ এলাকায় অবস্থিত চকোলেট রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা আবদুল মোস্তফা রহিম আজহারী।

ইফতারের পূর্বে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইসকান্দর মনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক সাদেক উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা লেখক-সাংবাদিক রফিক আহমদ খান, সিনিয়র সহ-সভাপতি ফজলে নুর বাপ্পি, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন (সিআইপি) এবং ক্রীড়া সম্পাদক মো. সাইফুদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্বাস হোসেন, জসীম উদ্দিন ও হারুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শওকত হোসেন, এহসানুল হক, ব্যবসায়ী নাছির উদ্দিন খান, তারেক সালাম, নঈম উদ্দিন সুমন, ব্যবসায়ী মোহাম্মদ মনির উদ্দিন, আজিজুল হক, ব্যবসায়ী মোহাম্মদ রহিম উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ মহিউদ্দিন, জহির উদ্দিন বাবর, জাকারিয়া ফারুকী, মোহাম্মদ ইব্রাহিম টিপু, জাকারিয়া রুবেল, আলী হায়দার মানিক, শহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুম, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ সামাদ, ফোরকান শাহ, আবদুর শুক্কুর, মোস্তাকিম জনি, মোহাম্মদ হাবিব উল্লাহ প্রমুখ।

সভায় সভাপতি ইসকান্দর মনি চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উদ্যোগে গত বছরে প্রবাসীদের কল্যাণে ও মানবসেবামূলক যেসব কার্যক্রম সম্পন্ন হয়েছে, সেগুলো তুলে ধরেন।

পরিশেষে, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ও সমগ্র মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মোস্তফা রহিম আজহারী।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top