লোহাগাড়ায় ফসলি জমির টপসয়েল কাটায় ২ স্কেভেটর জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে দুইটি স্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলার আমিরাবাদ, কলাউজান ও আধুনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় লোহাগাড়া থানা পুলিশের সদস্য, আনসার সদস্য এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে দুইটি স্কেভেটর জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top