ডেস্ক নিউজ: যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সীতাকুণ্ডবাসীদের সামাজিক সংগঠন ‘সীতাকুণ্ড সমিতি ইউকে’ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সেলিম হোসাইন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সচিব মো. রায়হান উদ্দিন চৌধুরী টিটু।
সমিতির কার্যকরী কমিটির অন্যান্য পদসমূহ সর্বসম্মতিতে সিলেকশনের মাধ্যমে নিধারিত করা হয।
নির্বাচনকে ঘিরে যুক্তরাজ্যর লেইষ্টার, লুটন, পের্টস, মাউথসহ বিভিন্ন এষ্টেইট থেকে স্থায়ীভাবে বসবাসকারী সীতাকুণ্ডবাসীরা স্বপরিবারে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতে আসেন।
এতে নির্বাচন কমিশনার হিসাবে যৌথভাবে দ্বায়িত্ব পালন করেন মোজাম্মেল হত ভূঁইয়া ও সাংবাদিক মিল্টন রহমান এবং আইনজীবি ব্যারিষ্টার চৌধুরী মো. জিন্নাত আলী।
নির্বাচনকে কেন্দ্র করে উপস্থিত সীতাকুণ্ডবাসীদের এক বর্ণাঢ্য উৎসবমুখর মহামিলন মেলা পরিণত হয়।
এসময় নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে উষ্ণ অভ্যর্থনা সহকারে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ





