চট্টগ্রামের হাটহাজারী থেকে উদ্ধার অজ্ঞাত লাশের খণ্ডিতাংশ!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী থেকে অজ্ঞাত এক লাশের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব শিকারপুর গ্রাম থেকে খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, উল্লেখিত ওয়ার্ড এলাকার সৈয়দ ভিটার পিছনে বৈদ্যুতিক খুটির পাশের জমিতে একটি লাশের খণ্ডিত অংশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের খণ্ডিত ১টি হাত ও ২টি পা পোড়া এবং শরীর হতে বিচ্ছিন্ন ১টি মাথা এবং মেরুদণ্ডের অংশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

হাটহাজারী থানার মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাসুক মিয়া জানান, উদ্ধার করা মাথার ডান চোখ নাই, বাম চোখ বন্ধ, ২ কান মাথার সাথে লাগানো, মুখের বিভিন্ন স্থানে এবং নাকে ক্ষত দেখা গেছে। লাশের অংশগুলো পোড়া মনে হয়েছে এবং খন্ডিত অংশগুলো ঘটনাস্থলে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, লাশের পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top