চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) নগরের কোতোয়ালী থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নগরের সিআরবি এলাকার রেলওয়ে হাসপাতাল কলোনির মৃত সুনীল দাশের ছেলে কাজল দাশ ও নগরের চান্দগাঁও থানার কেচাইনপাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো.সেলিম।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, দায়রা মামলা নম্বর ২৫০৭/১৩-এর সাজাপ্রাপ্ত আসামি কাজল দাশকে গ্রেপ্তার করা হয়েছে।
অর্থঋণ জারি মামলা নম্বর ১১৪৮/২৫-এর সাজাপ্রাপ্ত আসামি মো.সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






