চট্টগ্রামের পটিয়ায় নোহা-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় নোহা গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জলুয়ার দিঘির পাড় এলাকায় এ  দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নোহা গাড়িটি কক্সবাজারের দিকে যাচ্ছিল আর সিএনজিচালিত অটোরিকশাটি পটিয়ার দিকে আসছিল। নোহা গাড়িটি নিজ লেন থেকে বিপরীত পাশে চলে আসায় দুই গাড়ির মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি হেফাজতে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।

চাটগাঁ নিউজ/ওবায়দুল/জেএইচ

Scroll to Top