অবহেলা-নিরাপত্তাহীনতায় রূপ হারাচ্ছে রাঙ্গুনিয়ার ‘চিড়িঙ্গা আইল্যান্ড’

জগলুল হুদা: কর্ণফুলী নদীর উত্তাল জলরাশির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সবুজে ঘেরা এক টিলা—স্থানীয়দের কাছে পরিচিত ‘চিড়িঙ্গা আইল্যান্ড’ নামে। পাহাড়, নদী ও বন্যপ্রাণীর অপূর্ব মিতালীতে সম্ভাবনাময় এই এলাকাটি এখন প্রশাসনিক অবহেলা, জরাজীর্ণ অবকাঠামো ও নিরাপত্তাহীনতায় অনেকটাই জনশূন্য। অথচ সরকারি উদ্যোগে পরিকল্পিত পর্যটনকেন্দ্র গড়ে উঠলে বদলে যেতে পারতো পুরো এলাকার চিত্র!

সরেজমিনে গিয়ে দেখা যায়, মীরেরখীল-সিরিয়া এলাকার মূল স্পটে যাওয়ার সংযোগ সড়কটি জরাজীর্ণ ও কাঁদাময়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চিড়িংগা বিট কাম চেক স্টেশনের অফিস ও টহল ঘরও পড়ে আছে বেহাল অবস্থায়। জব্দ করা মূল্যবান সেগুন কাঠও খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে।

স্থানীয়রা জানান, মাত্র ৮-১০ বছর আগেও এলাকাটি ছিল জমজমাট। সকালে বসত বাজার। পাহাড়ি শাক-সবজি থেকে শুরু করে দেশি হাঁস-মুরগি—সবই পাওয়া যেত।

বিস্তারিত সিপ্লাস টিভিতে……..

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top