মহেশখালী প্রতিনিধি: হেলিকপ্টারযোগে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকার হেলিপ্যাডে অবতরণ করেন।
পরে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের উদ্দেশে রওনা হন।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। সেখানে বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নতুন ঘর হস্তান্তর করবেন তিনি।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন





