চাটগাঁ নিউজ ডেস্ক: মানবতার সেবাকে অঙ্গীকার হিসেবে ধারণ করে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া উপজেলার অসহায় ও দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনা, পরিচালনা কমিটির অনুমোদন এবং মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া ইউনিয়নের নাপিতপুকুরিয়া (৯ নম্বর ওয়ার্ড) এবং কোদালা ইউনিয়নের কোদালা বাজার (৬ নম্বর ওয়ার্ড) এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক ও মানবিক দায়বদ্ধতারই অংশ। বন্যাদুর্গত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পার্কভিউ হসপিটাল লিমিটেড বিশ্বাস করে, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সামাজিক দায়িত্ব পালনে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
শেষে বন্যাকবলিত মানুষের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া ও প্রার্থনা জানানো হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






