পড়া হয়েছে: 25
মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে একটি বালুবাহী ডাম্পার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১২-এর ১৫(১) ধারায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার জানান, জমির শ্রেণি পরিবর্তন রোধ এবং নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন





